এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট এলাকায় সড়ক দুর্ঘটনায় সাধনা সাহা (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে গোয়ালচামট এলাকার ১নং সড়কের সাহা পাড়া ডাউল পট্টির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাউল পট্টির সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইঞ্জিনচালিত সিএনজি সাধনা সাহাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে আরেকটি সিএনজি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাধনা সাহা ওই এলাকার বিশিষ্ট ডাউল ব্যবসায়ী ভোলা সাহার স্ত্রী। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকাবাসী জানান, তিনি শান্ত ও পরোপকারী স্বভাবের মানুষ ছিলেন এবং এলাকায় তার যথেষ্ট সুনাম ছিল।
এ বিষয়ে স্থানীয় থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন সড়কে দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
সেপ্টেম্বর ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।