এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) রোয়াংছড়ি কার্যালয়ের উদ্যোগে ২০ জন সুফলভোগী মহিলাদের নিয়ে তিন দিনব্যাপী ‘নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচি সোমবার (৬ এপ্রিল ২৬) থেকে ৩দিন ব্যপী অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণার্থীরা সকলেই পিডিবিএফ-এর ক্ষুদ্রঋণ গ্রহীতা এবং নিজ নিজ দলের সভানেত্রী ও সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রশিক্ষণ শেষে বিধিমালা অনুযায়ী অংশগ্রহণকারীদের দৈনিক সম্মানী ভাতা ও খাবারের ব্যবস্থা রাখা হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও প্রথম সেশন পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি।
তিনি নারী ক্ষমতায়ন এবং ক্ষুদ্রঋণের কার্যকর ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বিতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। দ্বিতীয় দিনের অধিবেশনে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক অংশগ্রহণকারীদের উঠানভিত্তিক কৃষি, জলবায়ু অভিযোজিত কৃষি এবং পাহাড়ি অঞ্চলে উপযোগী চাষাবাদ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। এই প্রশিক্ষণের লক্ষ্য নারীদের দক্ষতা, স্বাস্থ্য সচেতনতা ও আর্থিক জ্ঞান বৃদ্ধি করে তাদেরকে স্বাবলম্বী ও আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা স্থানীয় সম্পদ ব্যবহার করে ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলা, ঋণের যথাযথ ব্যবহার, সঞ্চয় ও লাভ-ক্ষতির হিসাব, ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা, দলগত কার্যক্রমে অংশগ্রহণ এবং প্রয়োজনীয় সরকারি সেবা গ্রহণের সক্ষমতা অর্জন করবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে তারা দীর্ঘমেয়াদে নিজেদের ও পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন।
পিডিবিএফ-এর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোহাম্মদ ফজলে আজম এবং মাঠ কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হাছান রাকিব ও মোহাম্মদ রকিবুল হাসান এসময় প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনার ছিলেন।
জুলাই ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।