এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভার মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। উল্লেখ্য, ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত এই সংরক্ষণ সপ্তাহ পালিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জায়েদ হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শহিদুল ইসলাম খান বাবুল ইলিশের ঐতিহ্য স্মরণ করে আক্ষেপ প্রকাশ করে বলেন, “বাংলাদেশের ইলিশ বিশ্বজুড়ে সমাদৃত এবং এর স্বাদ অতুলনীয়। ইলিশ আমাদের জিআই পণ্য এবং জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এক সময় বাঙালির ঘরে ঘরে রান্না করা ইলিশের মৌ মৌ গন্ধে চারপাশ ভরে উঠত। কিন্তু আজ সেই স্বাদ ও সুঘ্রাণ কোথায় হারিয়ে গেল?”
তিনি আরও বলেন, “ইলিশ আল্লাহর দেওয়া এক প্রাকৃতিক নেয়ামত। অথচ কিছু অসাধু জেলে ও ব্যবসায়ীর লোভের কারণে জাটকা নিধন হচ্ছে। এটি নিয়ন্ত্রণ করা কেবল প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়; এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ইলিশের ঐতিহ্য ফেরাতে সবাইকে সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সাইফুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান ও ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন। উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হোসেন বিপ্লবের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, নৌ-পুলিশের ফরিদপুর অঞ্চলের ইনচার্জ নাসির আহমেদ, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুর সবুর কাজল ও আব্দুস সালাম। এছাড়াও গাজীর টেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, যুবদল সভাপতি মোজাফ্ফর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সময়ে ক্ষতিকর ‘চায়না দুয়ারী’ ও ‘কারেন্ট জাল’ বন্ধে প্রশাসনের আরও কঠোর ও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। একই সাথে জাটকা সংরক্ষণ ও মা-ইলিশ রক্ষা মৌসুমে জেলেদের দেওয়া সরকারি সহায়তা তাদের পারিবারিক চাহিদার তুলনায় অপ্রতুল উল্লেখ করে তা পুনর্বিবেচনা ও বৃদ্ধির দাবি জানান মৎস্যজীবী নেতৃবৃন্দ।
আগস্ট ৬, ২০২৫
ডিসেম্বর ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
নীলফামারী | ১১ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ১১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।