এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল।
উদ্বোধন শেষে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ যায়েদ হোছাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, এক সময় নদী, নালা ও খাল-বিল মাছে ভরপুর থাকলেও বর্তমানে জলধারা কমে যাওয়ায় মাছের অভয়ারণ্য বিলুপ্তির পথে। তিনি বলেন, সরকার বিভিন্ন খাল-বিল খননের মাধ্যমে জলপ্রবাহ ফিরিয়ে আনতে কাজ করছে।
তিনি জাটকা সংরক্ষণসহ দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মৎস্যজীবীসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি মোঃ অহিদুজ্জামান মোল্যা, যুবদল সভাপতি মোঃ মোজাফর হোসেন জাফর, সাংবাদিক আবদুস সবুর কাজল, আব্দুস ছালাম ও মৎস্যজীবী মোঃ কামাল হোসেন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।