ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সক্রিয় দালাল চক্রের ১৫ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 7, 2026 - 20:12
Apr 7, 2026 - 20:12
ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সক্রিয় দালাল চক্রের ১৫ সদস্য গ্রেফতার

ফরিদপুরের কোতোয়ালি থানায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সক্রিয় দালাল চক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নারী-পুরুষ মিলিত রয়েছে এবং তারা বিভিন্ন এলাকা থেকে আসা।

গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য, মনি (৩১), স্বামী শাহিন মোল্লা, গোয়ালচামট, কোতোয়ালি, ফরিদপুর, রেহানা (৩২), স্বামী হাফিজুর রহমান, বাড়ইপাড়া, শ্রীপুর, মাগুরা, রুমা (৫০), স্বামী মকবুর মোল্লা, বোখাইল, কোতোয়ালি, ফরিদপুর, হেলেনা (৪২), স্বামী বশির খান, হারুকান্দি, কোতোয়ালি, ফরিদপুর, মামুন (৩৮), পিতা মৃত ফরহাদ হোসেন, হারুকান্দি, কোতোয়ালি, ফরিদপুর, রাকিব (২৫), পিতা শেখ ফেলা, হারুকান্দি, কোতোয়ালি, ফরিদপুর, ইব্রাহিম (৩৮), পিতা ইউনুস আলী শেখ, ধুলদী, কোতোয়ালি, ফরিদপুর, লিটন শেখ (২৯), পিতা তৈয়ব আলী শেখ, ভাটপাড়া, কোতোয়ালি, ফরিদপুর, রিপন শেখ (৪০), পিতা গফুর শেখ, আলিপুর কোবা মসজিদ, কোতোয়ালি, ফরিদপুর, খোদেজা (৫৫), পিতা মুনসুর মন্ডল, স্বামী খলিল শেখ, বরইতলা খাবাসপুর, কোতোয়ালি, ফরিদপুর, রাশেদা (৪৮), স্বামী সরোয়ার, পিতা পলাশ, কবিরপুর, কোতোয়ালি, ফরিদপুর, সৈয়দ ফেরদৌস আহমেদ রনি (৩৭), পিতা সৈয়দ আব্দুল আউয়াল, দক্ষিণ কোমরপুর, কোতোয়ালি, ফরিদপুর, মিন্টু (৩০), পিতা মৃত নাসিরুল ইসলাম, হারুকান্দি, কোতোয়ালি, ফরিদপুর, মাসুদ হাসান (২৯), পিতা মোতালেব মাতব্বর, হারুকান্দি, কোতোয়ালি, ফরিদপুর, কাউসার হোসেন (২৬), পিতা জামাল বেপারী, মধ্য জগদিয়া, নগরকান্দা, ফরিদপুর।

গ্রেফতারকৃতরা বর্তমানে কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে। ডিবি পুলিশ তাদের বিরুদ্ধে আরও তদন্ত চালাচ্ছে এবং চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow