এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতার ঘোষণা নিয়ে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ১৯৭১ সালে তৎকালীন মেজর জিয়াউর রহমানই প্রথমে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে তিনি দ্বিতীয়বারের মতো শেখ মুজিবুর রহমানের নামে এই ঘোষণা পাঠ করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনসে পাকিস্তানি হানাদার বাহিনী হামলা না করলে স্বাধীনতার ঘোষণা হয়ত আরও কয়েকদিন পরে হতো। রাজারবাগে আক্রমণ হওয়ার পর তাৎক্ষণিকভাবে মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করেন। পরে তিনি দ্বিতীয় দফায় মরহুম নেতা শেখ মুজিবুর রহমানের নামে এই ঘোষণাটি দেন। এটিই প্রকৃত ও সঠিক ইতিহাস।"
মুক্তিযুদ্ধের সূচনায় পুলিশের ভূমিকার কথা স্মরণ করে মন্ত্রী বলেন, "স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মূল সূচনা হয়েছিল রাজারবাগ থেকেই। বর্তমান সময়ে পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে সংস্কার কার্যক্রম চলছে। এ লক্ষ্যে উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে মতবিনিময় ও প্রয়োজনীয় সহায়তা চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।"
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শরীফ ওসমান হাদির হত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় সোপর্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে। খুনিকে ভারত থেকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে খুব শীঘ্রই একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হবে।
শ্রদ্ধা নিবেদনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের জনগণ।
জুন ২৭, ২০২৬
আগস্ট ১৬, ২০২৬
আগস্ট ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।