এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। সেই হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার দুপুর ১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আনিসুর রহমানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
গণমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর শাহবাগ থানার সামনে ও ভেতরে পেশাগত দায়িত্ব পালনরত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর এ হামলার ঘটনা ঘটে।
এতে সংগঠনটির সভাপতি মানজুর হোসেন মাহি, সাধারণ সম্পাদক লিটন ইসলামসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে রয়েছেন ঢাকা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শামসুদ্দোজা নাবাব, ঢাকা মেইলের মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, নয়া দিগন্তের হারুন ইসলাম, মানবজমিনের আসাদুজ্জামান খান এবং ডেইলি অবজারভারের নাইমুর রহমান ইমন।
বিবৃতিতে কুবিসাসের সভাপতি আবু শামা ও সাধারণ সম্পাদক চৌধুরী মাছাবিহ এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যম চর্চা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ এবং সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরা তাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি তারা হামলা ও নিরাপত্তাহীনতার শিকার হন, তবে তা শুধু গণমাধ্যম নয়, সমগ্র গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি।
কুবিসাস নেতৃবৃন্দ হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার পাশাপাশি আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত, রাজনৈতিক কর্মসূচি ও জনসমাগমস্থলে দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান তারা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।