এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভার ও আশুলিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হেরোইন, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে রাত ৮টা ৪০ মিনিটে আশুলিয়ার ধামসোনা এলাকায় অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১৬ হাজার ৫০০ টাকা) এবং ৫০ পুড়িয়া হেরোইন (মূল্য প্রায় ১৫ হাজার টাকা) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সাইদুল ইসলাম (৩৭), মিলন মিয়া (২৮), শাহ জালাল সরকার (২৮) ও নুরুন্নবী (২৮)।
এর আগে একই দিন বিকাল ৪টা ৫ মিনিটে সাভারের রেডিও কলোনি এলাকায় পৃথক আরেকটি অভিযানে সাগর আহম্মেদ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া ৬ মে সকাল ৬টা ৩০ মিনিটে আশুলিয়ার এয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে রিয়াজ (২২) ও সোহাগ মোল্লা (২৭) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩৬০ পুড়িয়া হেরোইন (মূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা) উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহাগ মোল্লার বিরুদ্ধে পূর্বে ৪টি মাদক মামলা রয়েছে। আটক সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জুন ১৭, ২০২৬
আগস্ট ৯, ২০২৬
সেপ্টেম্বর ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।