এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে বৃষ্টিভেজা সড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (৬ মে) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় প্রাগপুর-ভেড়ামারা প্রধান সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রহিবুল দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টির সময় মোটরসাইকেল চালিয়ে আল্লারদর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল রহিবুল। পথে জয়রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের মাত্রা এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলেই রহিবুলের মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়ক দুর্ঘটনায় ওই কিশোরের মৃত্যু হয়েছে এবং ঘাতক মাইক্রোবাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিসেম্বর ৩১, ২০২৪
জুলাই ১২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।