এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর জলঢাকায় তিস্তা সেচ ক্যানেলে ব্রীজ নির্মাণের স্থান পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গল বার দুপুরে উপজেলার কৈমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দোলাপাড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এস ৮ টি তিস্তা সেচ ক্যানেলের উপরে ব্রীজ নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা , এসময় উপস্থিত ছিলেন কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক সহ পরিষদের সদস্য বৃন্দ।
এলাকাবাসী জানান, আমরা দীর্ঘদিন ধরে এই ক্যানেলের উপর এলাকা বাসীর উদ্দ্যোগে বাশেঁর ব্রীজ নির্মাণ করে চলাচল করতে হত। এতে বর্ষার সময়ে ব্রীজটি ভেঙ্গে পড়লে আমাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। তাই আমরা দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছি এই ক্যানেলের উপর একটি ব্রীজ নির্মান করার জন্য। আর আজ আমাদের দাবী ও স্বপ্ন পুরনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেক এর পরিশ্রম ও চেষ্টায় এখানে ব্রীজ নির্মাণ হবে।আর এই ব্রীজ নির্মিত হলে আমাদের সকল সমস্যা সমাধান সহ ভাগ্য পরিবর্তন হবে।তারা দ্রুত ব্রীজটি নির্মাণ করার দাবী জানান। এ বিষয়ে পরিষদের চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক জানান এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী এই ক্যানেলের উপর একটি ব্রীজ নির্মাণ করার।আমি তাদের দাবীর প্রতি সহমত প্রকাশ করি এবং এটি একটি জনগুরুত্বপূর্ণ বিষয় তাই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এই ক্যানেলে একটি ব্রীজ নির্মাণ করার অনুরোধ করি।তারই প্রেক্ষিতে আজ এই এলাকার নির্ধারিত স্থান পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা আশ্বাস দিয়েছেন এখানে দ্রুত ব্রীজ নির্মাণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।