এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টার নিজ দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিশেষ গুরুত্ব পায় দুই দেশের মধ্যে কৃষি, বনায়ন ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের বিষয়টি। এ সময় আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, পরিবেশ সংরক্ষণে বনায়ন কার্যক্রম এবং শিক্ষা ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এসব গুরুত্বপূর্ণ খাতে চীনের আরও সক্রিয় ও জোরালো সহযোগিতা প্রত্যাশা করেন। এর পরিপ্রেক্ষিতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে চীনের অব্যাহত সহযোগিতা বজায় রাখার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং সেকেন্ড সেক্রেটারি হুয়াং মৌছং।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।