এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গাকে ইতোমধ্যে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান।
বৈঠকে সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাকে (মিয়ানমার নাগরিক) বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার প্রসঙ্গটি আলোচনায় উঠে আসে। এ সময় সৌদি রাষ্ট্রদূত পাসপোর্ট ইস্যুর এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেন, প্রয়োজনীয় নথিপত্র ও উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে। এই কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশ থেকে একটি বিশেষ প্রতিনিধিদল সৌদি আরবে পাঠানো হয়েছে। তবে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
মন্ত্রী আরও জানান, যেসব মিয়ানমার নাগরিকের কাছে বাংলাদেশি নথিপত্র রয়েছে বা যারা প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পেরেছেন, তাদের দ্রুত পাসপোর্ট দেওয়া হবে। এ প্রক্রিয়া নির্ভুল করতে সৌদি আরবের কাছ থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
পাসপোর্ট ইস্যু ছাড়াও বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র। দুই দেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। জনশক্তি রপ্তানির পাশাপাশি বাংলাদেশের জ্বালানি ও পর্যটন খাতেও সৌদি আরবের বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে।" তিনি এসব খাতে বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। এই আমন্ত্রণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ধন্যবাদ জানান এবং আগামী জুলাই মাসের প্রথমার্ধে তিনি সৌদি আরব সফরে যেতে পারেন বলে আশা প্রকাশ করেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ | ৬ জুন, ২০২৬
ফরিদপুর | ৬ জুন, ২০২৬
নোয়াখালী | ৬ জুন, ২০২৬
নোয়াখালী | ৬ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৬ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।