এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় সদ্য যোগদানকারী পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শালিখা উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(২০ এপ্রিল) সোমবার সকালে শালিখা থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
তাঁদের মধ্যে উল্লেখযোগ্য-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শালিখা থানা শাখার সাবেক সভাপতি মিল্টন মুন্সী,সাবেক সদস্য সচিব, চকলেট মুন্সী, যুবদল নেতা মুন্সী নয়নুজ্জামান নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী আল মোর্তজা, আলী হোসাইন শিকদার (চেয়ারম্যান, ৫ নং শালিখা ইউনিয়ন পরিষদ), বাংলাদেশ পূজা ফ্রন্ট শালিখা উপজেলার আহ্বায়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাস, বিএনপি নেতা কাইজার হোসেন, রেজাউল ইসলাম (রেজা ঢালি) ও যুব নেতা অনিক শিকদারসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় বক্তারা মাদক, ইভটিজিং, দাঙ্গা ও সামাজিক সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ট্রাফিক সচেতনতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সভাটি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনসাধারণের মধ্যে সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফুটবল | ৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।