এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) উপজেলার দফা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন— উপজেলার দফা এলাকার বাসিন্দা কাবুল মাতুব্বর (৫০) এবং তার ছেলে সালাউদ্দিন মাতুব্বর (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু কাওসার সবুজের নেতৃত্বে একটি চৌকস দল দফা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে কাবুল ও সালাউদ্দিনকে ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। অভিযানে ডিবি পুলিশের অন্যান্য অফিসার ও সদস্যরাও উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জুলাই ৩০, ২০২৫
জুন ২৭, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২৮ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।