এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন—এই তিন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের মোট ১৮৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে শহিদুল ইসলাম বাবুল পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন পেয়েছেন ৭৫ হাজার ৮০৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫১ হাজার ৬৩৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম বাবুল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
দীর্ঘদিন পর আওয়ামী লীগের ‘দুর্গ’ হিসেবে পরিচিত এই আসনে বিএনপির এই বিজয়কে ঘিরে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ফলাফল ঘোষণার পর মধ্যরাত থেকেই বিজয়ী প্রার্থী শহিদুল ইসলাম বাবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ভিড় করছেন সাধারণ মানুষ ও দলীয় সমর্থকরা। এ জয়কে গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছেন স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।