এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ মুন্সীগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বেসরকারিভাবে বিপুল ভোটে লাভ করেছেন।বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রুম্পা ঘোষ এ ফলাফল ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ-১ (নির্বাচনী এলাকা নং–১৭১) আসনটি সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত। প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী দুই উপজেলার মোট ১৭০টি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে সিরাজদিখান উপজেলায় ৯০টি ও শ্রীনগর উপজেলায় ৮০টি ভোটকেন্দ্র রয়েছে।এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৬ হাজার ৩ জন। এর মধ্যে সিরাজদিখান উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৯৬৫ জন এবং শ্রীনগর উপজেলায় ২ লাখ ৭১ হাজার ৩৮ জন।
দুই উপজেলা মিলে ( মুন্সীগঞ্জ-১) ধানের শীষ প্রতীকে শেখ মো. আব্দুল্লাহ মোট ১ লাখ ৬৫ হাজার ৭১৪ ভোট পান। ৬৭ হাজার ৫২২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে শেখ মো. আব্দুল্লাহ বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী ৯৮ হাজার ১৯২ ভোট পেয়ে দ্বিতীয় হন। এ ছাড়া ৩০ হাজার ৩৯৪ ভোট পেয়ে ফুটবল পতীকের প্রার্থী (স্বতন্ত্র) মোহাম্মদ মমিন আলী তৃতীয় হন। ৮ হাজার ৯১৭ ভোট পেয়ে হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ আতিকুর রহমান খাঁন চতুর্থ হন। ৪২০ ভোট পেয়ে পঞ্চম হন কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুর রহমান। সবশেষে ৩১২ ভোট পেয়ে ষষ্ঠ হন আপেল পতঈকপর প্রার্থী রোকেয়া আক্তার।
দুই উপজেলার সহকারী রিটার্নিং অফিসার জানান, এটি প্রাথমিক বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
মুন্সীগঞ্জ ১ আসনের জনগণের প্রত্যাশা শেখ মো: আব্দুল্লাহ প্রতিহিংসার রাজনীতি পরিহার করে আগামীদিনে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ, কিশোর গ্যাং,দুর্নীতি মুক্ত আধুনিক মুন্সীগঞ্জ-১ গড়ে তোলবে। এবং স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল কলেজ ও শিক্ষার মান উন্নয়নের জন্য একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলবে।
জুলাই ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।