এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাণীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলের আয়োজন করে খট্টেশ্বর রাণীনগর (সদর) ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. রেজাউল ইলসাম রেজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, খট্টেশ্বর রাণীনগর (সদর) ইউনিয়ন বিএনপির সভাপতি আয়েনউল হক, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহসিন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জুন ২২, ২০২৫
ফেব্রু ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।