এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামজনিত কারণে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জেলা স্বাস্থ্য বিভাগের ২৮ সেপ্টেম্বরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, এক দিনে নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩৬ জন ফরিদপুর জেলার স্থানীয় এবং বাকি ১৪ জন পার্শ্ববর্তী বিভিন্ন জেলার বাসিন্দা।
প্রতিবেদনে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় জেলার দুটি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন। বর্তমানে হাসপাতাল দুটিতে মোট ১০৮ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮৩ জন এবং জেনারেল হাসপাতালে ২৫ জন ভর্তি আছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় সর্বমোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৯১ জনে। এ সময় পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
ফেব্রু ৪, ২০২৬
অক্টোবর ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।