এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দক্ষিণ আফ্রিকা প্রবাসী কামরুল হাসানের বাড়িতে ১০-১২ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে লুটপাট ও নারী নির্যাতনের চেষ্টা করেছে।
হামলাকারীদের মধ্যে ছিলেন গোলাম মাওলানা (৬৫), আব্দুস সালামের ছেলে ইমন (২৬), তার ভাই মানিক (৪৫), সায়িফ, রনি, ফাহিম, খোকন, ইফরানসহ আরও কয়েকজন। তারা লাঠিসোটা নিয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় প্রবাসী কামরুল হাসান পাশের মসজিদে নামাজ আদায় করছিলেন। দুর্বৃত্তরা তাকে মারধর করে মসজিদে বেঁধে রাখে।
ঘরের ভেতরে চারজন দুর্বৃত্ত প্রবাসীর স্ত্রী নাজমা বেগমকে একক কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তার শাশুড়ি বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধস্তাধস্তি ও চিৎকারের একপর্যায়ে নাজমা বেগমের জামা-কাপড় ছিঁড়ে গেলেও তিনি ধর্ষণের হাত থেকে রক্ষা পান।
দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্র, স্টিলের আলমারি ও সোকেস ভাঙচুর করে তিন ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘরের দরজা বাহির থেকে আটকে দিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী নাজমা বেগম জানান, তিনি ঘটনার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ জানায়, "আগে থানায় এসে অভিযোগ করুন, তারপর আমরা ব্যবস্থা নেবো।" এই কথা শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন।
এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বেগমগঞ্জ থানার ওসি জানান, "আমরা এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এ ধরনের নৃশংস ঘটনায় প্রশাসনের ত্বরিত হস্তক্ষেপ প্রয়োজন। ভুক্তভোগী পরিবার যাতে দ্রুত ন্যায়বিচার পায়, সেজন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
জানু ২৬, ২০২৬
জুলাই ২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ওটিটি | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।