এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বলিউডের কালজয়ী অভিনেত্রী মধুবালার জীবন নিয়ে সিনেমা নির্মাণের গুঞ্জন চলছিল বহু দিন ধরেই। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই বায়োপিকের শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন জসমিত কে রিন এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা সঞ্জয় লীলা বানসালি।
বায়োপিকটির ঘোষণা আসার পর থেকেই মধুবালার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে নানা আলোচনা চলছিল। অবশেষে জানা গেছে, পর্দায় মধুবালার চরিত্রে রূপদান করবেন তরুণ অভিনেত্রী সারা অর্জুন।
বর্তমানে চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করছেন সারা। মধুবালার হাঁটাচলা, অভিব্যক্তি, জীবনযাপন ও অভিনয়শৈলী নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে নিবিড় গবেষণা ও মহড়ায় সময় দিচ্ছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রযোজক সঞ্জয় লীলা বানসালি বর্তমানে তাঁর নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ভারতের মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পামস প্রাসাদে সিনেমাটির একটি গানের দৃশ্য ধারণের কাজ বাকি রয়েছে।
সেই গানের শুটিং শেষ হলেই একই লোকেশনে মধুবালার বায়োপিকের বিশাল সেট নির্মাণের কাজ শুরু করবে বানসালির প্রযোজনা দল। সিনেমাটির নাম এখনও চূড়ান্ত না হলেও জানা গেছে, কালজয়ী এই অভিনেত্রীর জীবনের নানা অজানা ও আবেগঘন অধ্যায় তুলে ধরা হবে এই সিনেমায়।
আগস্ট ২, ২০২৬
আগস্ট ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।