এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে ২৪ জন নাবিক নিয়ে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় দুই নাবিককে জীবিত উদ্ধার করা হলেও এক বাংলাদেশিসহ বাকি ২২ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে সাগরে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে।
শনিবার (২২ আগস্ট) পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক বোঝাই করে ‘এমভি ওশন উইনার’ নামের জাহাজটি গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল। জাহাজটিতে থাকা মোট ২৪ জন ক্রুর মধ্যে ২০ জন চীনা, ৩ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক।
আন্দামান-নিকোবরের রাজধানী শ্রী বিজয়া পুরমে অবস্থিত ভারতীয় কোস্টগার্ডের ‘মেরিটাইম রেস্কিউ কো-অর্ডিনেশন সেন্টার’ (এমআরসিসি) জানিয়েছে, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সহযোগী প্রতিষ্ঠান তাদের জানায় যে, ‘এমভি ওশন উইনার’-এর সাথে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নাবিকদের উদ্ধারের আবেদন পাওয়ার পর পরই দ্রুত তল্লাশি শুরু করে কোস্টগার্ড। অভিযানের একপর্যায়ে শনিবার রাত আটটার দিকে দুই নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
পরবর্তীতে এই উদ্ধার অভিযানে কোস্টগার্ডের সাথে যুক্ত হয় ভারতীয় নৌবাহিনীও। নিখোঁজ নাবিকদের সন্ধানে নৌবাহিনীর তিনটি বিশেষ জাহাজ—‘ভারাদ’, ‘আনমোল’ এবং ‘বিজিত’ সাগরে মোতায়েন করা হয়েছে। নিখোঁজ বাকি ২২ জনকে উদ্ধারে এখনও জোর তৎপরতা চলছে।
তবে প্রতিকূল আবহাওয়া নাকি যান্ত্রিক ত্রুটি—ঠিক কী কারণে এবং কখন জাহাজটি ডুবেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান সমাপ্ত হলে দুর্ঘটনার প্রকৃত কারণ বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।