এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারত যদি পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করে, তবে তাকে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি ‘যুদ্ধ’ বা ‘আগ্রাসন’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (৬ মে) বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।
ইসহাক দার স্পষ্ট করে বলেন, এমন পরিস্থিতির সৃষ্টি হলে পাকিস্তান আন্তর্জাতিক আইন অনুযায়ী তার জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে।
আঞ্চলিক নিরাপত্তার কথা উল্লেখ করে তিনি বলেন, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি বাহিনী ভারতের সামরিক স্থাপনাগুলোতে অত্যন্ত নিখুঁত ও পরিমিত আঘাত হানতে সক্ষম হয়েছে। এসব অভিযানে ভারতীয় পক্ষের ক্ষয়ক্ষতির দালিলিক প্রমাণ পাকিস্তানের কাছে রয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও জানান, ২০২৫ সালে পরিচালিত ‘অপারেশন মারকায়ে হক’ প্রমাণ করেছে যে, যেকোনো ধরনের উসকানির দাঁতভাঙা জবাব দিতে ইসলামাবাদ প্রস্তুত।
সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছরের এপ্রিল থেকেই ভারত এই চুক্তি নিয়ে হুমকি দিয়ে আসছে, যা পাকিস্তান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের বর্তমান ‘চরমপন্থি মতাদর্শ’ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
বৈশ্বিক কূটনীতিতে পাকিস্তানের ভূমিকার কথা তুলে ধরে ইসহাক দার বলেন, আমেরিকা ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমন এবং শান্তি প্রক্রিয়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। এ ক্ষেত্রে যেসব দেশ পাকিস্তানকে সমর্থন দিয়েছে, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। এছাড়া চীনের সঙ্গে সিপেক (CPEC) প্রকল্পের মাধ্যমে অংশীদারিত্ব জোরদার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়েও তিনি আলোকপাত করেন।
কাশ্মীর ইস্যুকে দক্ষিণ এশিয়ার দীর্ঘস্থায়ী সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। পাশাপাশি মধ্যপ্রাচ্য প্রসঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন যে, আল-কুদস আল-শরিফকে (জেরুজালেম) রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে পাকিস্তানের সমর্থন সবসময় অটুট থাকবে।
সবশেষে তিনি বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য শান্তি অপরিহার্য। তবে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে পাকিস্তান কোনো প্রকার আপস করবে না।
জুলাই ৯, ২০২৬
সেপ্টেম্বর ২৮, ২০২৬
সেপ্টেম্বর ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।