এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে যমকালো আয়োজনের মধ্যে দিয়ে এর উদ্বোধন করা হয়। মঙ্গলবার বিকেলে খেলা উপলক্ষে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে হাজারো দর্শক খেলা উপভোগ করেন।
টুর্নামেন্ট উপলক্ষে মাঠকে ব্যাপকভাবে সুসজ্জিত, মঞ্চ তৈরি সম্পন্ন করা হয়। সেই সাথে সজ্জিত করা হয় মাঠের আশপাশের জায়গা। উদ্বোধনী অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদার সার্বিক তত্তাবধানে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, উপজেলা চেয়ারম্যান কাওছার ভূঁইয়া, সহকারী কমিশনার( ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, অতিরিক্ত পুলিশ সুপার ( ভাঙ্গা সার্কেল)তালাত মাহমুদ শাহান শাহ, বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনের পর আলগী ইউনিয়ন বনাম ঘারুয়া ইউনিয়নের খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় ঘারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একাদশ আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একাদশকে ৪-১ গোল পরাজিত করে। এতে ফরিদপুর জেলার ৯ টি উপজেলার ৮১ টি ইউনিয়ন পরিষদের অংশগ্রহণে জেলা পর্যায়ে সেরা ইউনিয়ন ফুটবল টিম নির্বাচনের অংশ হিসেবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকলকে সবান্ধবে খেলা উপভোগ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত- এ খুদা ও জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ সকল ক্রীড়াপ্রেমী ও বিনোদন প্রেমী লোকদের ধন্যবাদ জানান। এ ব্যাপারে ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহম্মেদ মুন্সী বলেন,ঘারুয়া বনাম আলগী ইউনিয়নের মধ্যে টুর্নামেন্ট শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। আশা করি এ টুর্নামেন্টের মধ্যে দিয়ে যুবসমাজ সহ বিনোদন প্রেমীরা সুস্থ্য বিনোদন খুঁজে পাবে। সবার উচিত খেলা উপভোগ করা।
এ ব্যাপারে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় যুবসমাজকে মাদকাসক্ত ও বিভিন্ন অনৈতিক কাজ থেকে ফিরিয়ে আনতে ক্রীড়াক্ষেত্রে মনোনিবেশ করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। সুস্থ জাতি গঠনেও ক্রীড়া বিশেষ ভূমিকা রাখে। আশা করি এ টুর্নামেন্ট আয়োজনের মধ্যে দিয়ে সুস্থ বিনোদন ও হারিয়ে যাওয়া খেলাধুলা ফিরে পাবে।
জুলাই ২০, ২০২৬
জুলাই ১৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।