এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরে গোসল করতে নেমে ইনতেশার ইসলাম আজবী (১৯) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া গ্রামের ৯ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইনতেশার ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। সদ্য এইচএসসি পরীক্ষা শেষ করে তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছিলেন শ্রীনগরের কফিল উদ্দিন সারেংয়ের ছেলে আবদুল লতিফের বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরের পানিতে তলিয়ে যান ইনতেশার। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ইনতেশারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।”
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।