এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ইউনিয়নের পরমানন্দপুর স্কুল মাঠে এই সভার আয়োজন করা হয়।
কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসন থেকে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুত তাওয়াব তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, “আমাদের জোট ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে গ্যাসের বিল কমানো এবং শিশুদের জন্য বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূল করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করাই তাদের মূল লক্ষ্য।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে আগামী নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব হোসেন কামাল, ফরিদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. জসিম উদ্দিন এবং জামায়াত নেতা শামীম আতাহার। সভায় স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং এলাকায় শান্তির সুবাতাস বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। জনসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অক্টোবর ২১, ২০২৪
মার্চ ১, ২০২৪
আগস্ট ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।