এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এক সময়ের খরস্রোতা ‘ভুবনেশ্বর’ নদ দখল, দূষণ আর দীর্ঘদিনের অবহেলায় প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছিল। স্রোত হারিয়ে এটি রূপ নিয়েছিল একটি মরা খালে। তবে সরকারের নদী রক্ষা ও পুনঃখনন প্রকল্পের আওতায় নতুন করে খনন কাজ শুরু হওয়ায় আবারও প্রাণ ফিরে পাচ্ছে ফরিদপুরের সদরপুর উপজেলার এই ঐতিহ্যবাহী নদটি।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর আগেও ভুবনেশ্বর নদের একটি বড় অংশ পলিতে ভরাট হয়ে গিয়েছিল। কোথাও কোথাও অবৈধ দখলদাররা গড়ে তুলেছিল স্থাপনা, আবার কোথাও আবর্জনার স্তূপে পানি চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছিল। ফলে বর্ষা মৌসুমেও নদীতে পানি থাকত না বললেই চলে। এতে নদীপাড়ের হাজার হাজার একর ফসলি জমিতে মারাত্মক সেচ সংকট দেখা দেয় এবং কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
বর্তমানে এই নদের কৃষ্ণপুর ইউনিয়ন অংশে ৪ কিলোমিটার জুড়ে পুনঃখনন কাজ শুরু হয়েছে, যার ফলে নদীটিতে আবারও পানির স্বাভাবিক প্রবাহ তৈরি হচ্ছে। খনন কাজের পাশাপাশি বন বিভাগের উদ্যোগে নদীর দুই তীরে রোপণ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ। নদের এই পুনর্জন্মে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, নদীটি সম্পূর্ণভাবে পুনরুদ্ধার হলে কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধির পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
স্থানীয় কৃষকদের মতে, ভুবনেশ্বর নদ খননের ফলে এলাকার সামগ্রিক কৃষি অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। পানির অভাবে যে জমিগুলো আগে অনাবাদি পড়ে থাকত, নদী সচল হওয়ায় সেখানে এখন নতুন করে চাষাবাদের অপার সম্ভাবনা তৈরি হয়েছে।
সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুনাহার জানান, সরকারের নদী পুনরুদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ‘ভুবনেশ্বর খাল পুনঃখনন’ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে কৃষ্ণপুর ইউনিয়ন অংশে প্রায় ৪ কিলোমিটার এলাকায় খনন কাজ পুরোদমে চলছে। এই কাজ শেষ হলে নদীতে পানিপ্রবাহ স্বাভাবিক হবে, যা স্থানীয় কৃষি, মৎস্য সম্পদ ও পরিবেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এছাড়া নদটিকে নতুন করে দখল ও দূষণ থেকে রক্ষা করতে স্থানীয় প্রশাসনের নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জানু ২৩, ২০২৬
ডিসেম্বর ১৮, ২০২৫
সেপ্টেম্বর ১৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ১৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৮ আগস্ট, ২০২৬
চট্টগ্রাম | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।