এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাইয়ে ‘কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি)’–এর প্রকল্প কার্যক্রমের সমাপনী সভা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। সভায় সভাপতিত্ব করেন হিল ফ্লাওয়ারের সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেনিফার অজান্তা তনচংগ্যা এবং সঞ্চালনায় ছিলেন সিসিএইচপির কমিউনিটি ফ্যাসিলিটেটর নাইম্রাচিং চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, হিল ফ্লাওয়ারের সিনিয়র ম্যানেজমেন্ট সদস্য মিলন চাকমা, চন্দ্রঘোনা ক্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, ১০০ নম্বর ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী এবং চিৎমরম ইউপি সদস্য ক্যাপ্রু চৌধুরী।
সভায় প্রকল্পের সার্বিক কার্যক্রম ও অর্জন তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন হিল ফ্লাওয়ারের ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার সনজিত তনচংগ্যা। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান এবং স্থানীয় এনজিওকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে প্রকল্পের পক্ষ থেকে দুইজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।