এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় সিনিয়র সাংবাদিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে অশোভন ও অশ্লীল আচরণের অভিযোগে দৈনিক কালের কণ্ঠের (সদরপুর-চরভদ্রাসন) প্রতিনিধি শিশির খাঁনকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার (২ জুন) সকাল ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসঙ্গে শিশির খাঁনের সদরপুর উপজেলা ডিজিটাল প্রেসক্লাবের সদস্য পদও বাতিল করা হয়েছে।
জানা গেছে, অভিযুক্ত শিশির খাঁন দীর্ঘদিন ধরে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, হুমকি-ধামকি ও অশালীন ভাষা ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সঙ্গে অশোভন আচরণ করেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন। ইউএনও’র অভিযোগ, শিশির খাঁন নিয়মিতভাবে হোয়াটসঅ্যাপে সময়-অসময়ে অপ্রীতিকর বার্তা পাঠিয়ে তাকে হয়রানি করে আসছিলেন। এমনকি তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশেরও হুমকি দিয়েছেন তিনি।
দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি ও সদরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. সাঈদুর রহমান লাবলু বলেন, “এ ধরনের হলুদ সাংবাদিকদের বয়কটের মাধ্যমে সদরপুরের সাংবাদিক সমাজ কলঙ্কমুক্ত হলো। সকল সরকারি-বেসরকারি দপ্তরের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন শিশির খাঁনকে কোনো তথ্য বা সহযোগিতা না করেন।”
দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি শিমুল তালুকদার বলেন, “এ ধরনের সাংবাদিকদের প্রশ্রয় না দিয়ে বয়কট করা সময়ের দাবি।”
সভায় সভাপতিত্ব করেন সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন দৈনিক সমকালের প্রতিনিধি মো. সাব্বির হাসান, আমাদের সময়ের প্রভাত কুমার সাহা, দৈনিক ভোরের ডাকের আবুল বাশার মিয়া, দিনকালের সাইদুর রহমান লাবলু, বাংলা টিভির নুরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
সভা শেষে সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শিশির খাঁনের বিরুদ্ধে গৃহীত বয়কটের রেজুলেশন কপি জমা দেন।
ডিসেম্বর ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।