এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পওাশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে ঔষধের সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। রবিবার (১ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, চিকিৎসার জন্য আগত রোগীরা শুধু মাত্র প্রেসক্রিপশন হাতে নিয়ে ফিরছেন, কারণ কেন্দ্রে কোনো ধরনের ঔষধ দেওয়া হচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার গরিব ও অসহায় মানুষজন সরকারি এই কেন্দ্রটির ওপর নির্ভর করে থাকেন। কিন্তু এখন সেখানে ঔষধ না থাকায় অনেকেই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। একজন ভুক্তভোগী বলেন, “অনেক আশা নিয়ে এতদূর হেঁটে এসেছি বিনামূল্যে ঔষধের জন্য, কিন্তু প্রেসক্রিপশন দিয়েই ছেড়ে দিয়েছে। যদি টাকা থাকত, তাহলে বেসরকারি ডাক্তারের কাছে যেতাম।”
আরেকজন রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা গরিব মানুষ। সরকারি হাসপাতালে ঔষধ না পেলে কোথায় যাব? প্রেসক্রিপশন দিয়ে কি করব, টাকা তো নেই ঔষধ কেনার।”
এই পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে পওাশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা প্রিয়াঙ্কা বিশ্বাস বলেন, “ঔষধ সরবরাহ বন্ধ থাকায় আমরা রোগীদের ঔষধ দিতে পারছি না। ঔষধ এলে আবার বিতরণ শুরু করব। আপাতত কিছু করার নেই।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই ঔষধ সংকট চলছে, অথচ কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এতে সরকারের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেন অনেকেই।
এদিকে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত এই সংকট নিরসনের দাবি জানিয়েছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।