এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের মুন্সিবাজার বাইপাস সড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আশা আক্তার (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৫ মে) রাত সাড়ে আটটার দিকে আশা আক্তার একটি মোটরসাইকেলে করে শহরের মুন্সিবাজার বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আশা আক্তারের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে। তার বাবার নাম আলম মিয়া। ঘটনার পরপরই নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সড়ক দুর্ঘটনার এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ছাত্রীর সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।