এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শুরু করেছেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত এসব সামগ্রী সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে বিতরণ করা হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ১নং ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষ্মী দাসের হাট এলাকায় ৫০০ মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন এমপি নায়াব ইউসুফ।
এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পংকজ, ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ পারভেজ ডাফরিন, সাধারণ সম্পাদক জিন্না সিকদার, ইউপি সদস্য আবুল কালাম, বিএনপি নেতা লাবলু বিশ্বাস, সিদ্দিক মেম্বার, হোসেন মল্লিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে এমপি নায়াব ইউসুফ বলেন, জনগণের কল্যাণে সরকার কাজ করছে এবং সব সময় সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশনা রয়েছে। তিনি বলেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে ফরিদপুরের মানুষের সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে।
তিনি আরও বলেন, মানুষের যেকোনো প্রয়োজনে তিনি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন।
জুলাই ১৪, ২০২৫
নভেম্বর ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।