এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম আরও গতিশীল করতে এবং মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ছুটির দিনেও আদালত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বিকেলে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী জানান, এই চাঞ্চল্যকর মামলার বিচার কাজ ঈদের ছুটির পরপরই শুরু হবে। তিনি বলেন, “ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আসামির জবানবন্দি নেওয়া হয়েছে এবং মাত্র এক সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। সরকার দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
সম্প্রতি ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, “এ ধরনের আচরণ অনভিপ্রেত এবং মোটেও শোভনীয় নয়।”
চুয়াডাঙ্গায় সফরের অংশ হিসেবে মন্ত্রী দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তিনি নজরুলের সাহিত্য ও বিদ্রোহী দর্শনের প্রশংসা করে বলেন, “নজরুল আমাদের চেতনার নাম। তাঁর লেখনী আজও মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জোগায়।”
কার্পাসডাঙ্গা মিশনারি মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ১০, ২০২৬
জুলাই ১, ২০২৬
নভেম্বর ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।