এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)-এর উদ্যোগে স্থানীয় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় ওয়াগ্গাছড়া জোন সদরে 'সম্প্রীতি ও উন্নয়ন' প্রকল্পের আওতায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা সামগ্রী তুলে দেন ওয়াগ্গাছড়া জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্।
এ সময় জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার ০৬টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, গৃহনির্মাণের জন্য ০৫টি পরিবারের মাঝে ঢেউটিন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০১টি পরিবারের মাঝে একটি সেলাই মেশিন বিতরণ করেন।
সহায়তা প্রদানকালে জোন কমান্ডার উপস্থিত স্থানীয় সাধারণ মানুষ ও উপকারভোগীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সব সময় সচেষ্ট রয়েছে। ওয়াগ্গাছড়া জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
ফেব্রু ২১, ২০২৫
ডিসেম্বর ১০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ২০ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।