এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছ চাষ ও মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মৎস্যজীবী দলের সভাপতি এনায়েত হোসেন মন্টু, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেতা সাইদুল ইসলাম এবং মৎস্যচাষী আব্দুল জলিল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, “মৎস্য চাষ কেবল একটি পেশা নয়, এটি আমাদের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মাছ চাষে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের এই সম্মাননা অন্য উদ্যোক্তাদেরও অনুপ্রাণিত করবে। মৎস্য খাতের সার্বিক বিকাশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “কাউখালীতে মাছ চাষের অপার সম্ভাবনা রয়েছে। উদ্যোক্তাদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সুযোগ-সুবিধার আওতায় এনে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত তিন সেরা উদ্যোক্তা—মীর জিয়া, মাওলাদ হোসেন ও শাকিল হোসেনের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এপ্রিল ৬, ২০২৫
এপ্রিল ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।