এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিবারের সদস্য ও এক নিষ্পাপ শিশুর উপস্থিতিতে অভিনেত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরী মণি।
ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে শেয়ার করে ক্ষুব্ধ পরী মণি লিখেছেন, *‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’*
জানা গেছে, ভেনিসের একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে অবস্থান করছিলেন আজমেরী হক বাঁধন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে ক্ষুব্ধ কয়েকজন ব্যক্তি অভিনেত্রীকে ঘিরে ধরে। তারা বাঁধনকে উদ্দেশ্য করে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
হেনস্তার একপর্যায়ে সঙ্গে থাকা শিশুটি ভয়ে উচ্চস্বরে কাঁদতে শুরু করলেও হামলাকারীরা ক্ষান্ত হয়নি। অভিনেত্রীর গায়ে তারা কোক ও পানি ছুড়ে মারে এবং মারধরের একপর্যায়ে বাঁধনের মুঠোফোনটি ফেলে দেওয়া হয়।
ঘটনার পর এক ভিডিও বার্তায় নিজের ক্ষোভ ও প্রতিবাদের কথা জানান আজমেরী হক বাঁধন। প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় তিনি স্থানীয় ভেনিস পুলিশ স্টেশনে একটি আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন আজমেরী হক বাঁধন। সেই আন্দোলনের প্রেক্ষাপটেই ক্ষুব্ধ হয়ে ভেনিসে তার ওপর এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বিদেশের মাটিতে শিশুর সামনে একজন শিল্পীকে এমন ন্যাক্কারজনক হেনস্তার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে। শোবিজ অঙ্গনের সহশিল্পী থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আগস্ট ২২, ২০২৬
জুলাই ১২, ২০২৬
জুন ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।