এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ ও কর্মজীবী মানুষ। ফলে সড়কে ঢাকামুখী যাত্রীদের চাপ ক্রমশ বাড়ছে। তবে রাজধানীতে ফেরা এসব মানুষের জন্য আপাতত স্বস্তির কোনো খবর দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। আকাশে মেঘের আনাগোনা থাকলেও দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
রোববার (৩১ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
এদিকে, রোববার সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৩ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, মেঘলা আকাশ থাকলেও দিনের প্রথম ভাগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই ছুটি শেষে রাজধানীতে ফেরা মানুষকে আপাতত ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া নিয়েই গন্তব্যে পৌঁছাতে হবে।
মার্চ ২৬, ২০২৬
এপ্রিল ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।