মানবসেবার প্রত্যয়ে ভাঙ্গায় ‘হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশন’-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্কঃ
৩১ মে, ২০২৬ ১০:০৯ এএম
শেয়ার করুন:
মানবসেবার প্রত্যয়ে ভাঙ্গায় ‘হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশন’-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানবতার কল্যাণ ও জনসেবার সুদৃঢ় প্রত্যয় নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় ‘হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশন’-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

শনিবার (৩০ মে) উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ফরিদপুর জেলা সভাপতি এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের কনিষ্ঠ সহোদর নজরুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবসেবামূলক একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে গত তিন বছরে এই ফাউন্ডেশন নিজ এলাকার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রশংসনীয় মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।”

ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “পিতা-মাতার স্মৃতিকে অম্লান রাখতে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন গত তিন বছর ধরে নিরলসভাবে জনকল্যাণ ও মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সরকার আমার মাকে ‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মাননায় ভূষিত করেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের। সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে আমাদের এই জনকল্যাণমূলক কার্যক্রমকে আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে চাই।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ্জুক হোসেন, মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, শহিদুল মাস্টার প্রমুখ। 

ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা জহুরুল হক কল্লোলের সাবলীল সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত একটি বিশেষ স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।