এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্ব খৈয়াগাঁও এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার পূর্ব খৈয়াগাঁও এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। খেলার শেষার্ধে মাঠে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে একই এলাকার রোকন, ইয়াছিন, আসিফ, সোহান ও সিয়াম ওরফে কারীসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে মিলনের ওপর হামলা চালায়। এ সময় মিলনকে বাঁচাতে আকাশ ও আনোয়ার নামের দুজন এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। সংঘর্ষ চলাকালে রোকনের পক্ষেরও কয়েকজন আহত হন।
জানা গেছে, হামলার একপর্যায়ে রোকনের লোকজন লাঠিসোঁটা নিয়ে মিলনের বসতবাড়িতেও হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে মিলনের খালাতো বোন সামিয়াকে (১৭) পিটিয়ে জখম করা হয়। পরে আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রহিন জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।