এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জয়লাভ করার পর ফ্রান্সের বিভিন্ন স্থানে সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় প্যারিসসহ বিভিন্ন এলাকা থেকে চারশ’রও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।
রোববার (৩১ মে) ফরাসি পুলিশ জানায়, রাজধানী প্যারিসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাজার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। তবে জয়ের উল্লাস ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় বাস, ট্রেন ও রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উচ্ছ্বসিত সমর্থকদের একটি অংশ আতশবাজি ও ফ্লেয়ার নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শহরের কেন্দ্রস্থলে টিয়ার গ্যাস ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, রাস্তায় বৈদ্যুতিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে, বিভিন্ন স্থানে ফ্লেয়ার জ্বালানো হয়েছে এবং অন্তত একটি দোকানের কাচ ভাঙচুর করা হয়েছে।
জানা গেছে, পিএসজি টাইব্রেকারে জয় নিশ্চিত করার পরপরই প্যারিসের বিখ্যাত চ্যাম্পস-ইলিসিস এলাকায় বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। এর আগে ম্যাচ চলাকালেও পিএসজির স্টেডিয়াম পার্ক দে প্রাঁসে বড় পর্দায় খেলা দেখতে আসা সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
পুলিশের দেওয়া তথ্যমতে, সহিংসতার সময় ছয়টি যানবাহন, দুটি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, পিএসজির জয় উদযাপন ঘিরে টানা দ্বিতীয় বছরের মতো এমন অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনা ঘটল। এর আগে ২০২৫ সালে দলটির সাফল্য উদযাপনের সময়ও ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছিল, যাতে প্রাণহানির ঘটনাও ঘটেছিল।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।