এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় তীব্র শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা, হিমেল বাতাস ও সূর্যের অনুপস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন উপজেলার চরাঞ্চলের দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে অনেকেই মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
এই পরিস্থিতিতে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলা প্রশাসনের উদ্যোগে পর্যায়ক্রমে কম্বল বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বিভিন্ন ইউনিয়নের প্রকৃত অসহায়দের মাঝে এসব কম্বল পৌঁছে দেওয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (৫ জানুয়ারি) চরঝাউকান্দা ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের মাঝে আরো ১৫০ পিস কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন। তিনি বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় ঝাউকান্দা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মান্নান শেখসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান এই কার্যক্রমে গাজীরটেক ইউনিয়নে ৩শ, চর হরিরামপুর ইউনিয়নে ৩শ এবং ঝাউকান্দা ইউনিয়নে ১৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত মোট ৭৫০ পিস কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে। শীতের তীব্রতা ও উপকারভোগীর সংখ্যা বেশি হওয়ায় বেসরকারি সহায়তা জরুরি বলে জানিয়েছে প্রশাসন।
এপ্রিল ১২, ২০২৫
জুন ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ১৩ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৩ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১২ জুলাই, ২০২৬
বান্দরবান | ১২ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ১২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।