এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এস.এম. রিদওয়ানুন্নবী (রেদওয়ান) বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। বর্তমান সময়ে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ক্রীড়া চর্চার মাধ্যমে একটি মাদকমুক্ত, মানবিক ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব।
সোমবার (১৫ জুন) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়াইচ ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ৯ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. মনিরুজ্জামান। খেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা শাখার শ্রমিক ফেডারেশনের সভাপতি জিয়াউল রিপন হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়াইচ ইউনিয়নের আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা আরিফুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় বারাংকুলা ফুটবল একাদশ ও শিয়ালদি ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও কোনো দল গোল করতে না পারায় খেলার ফলাফল অমীমাংসিত থাকে। পরে ম্যাচটি টাইব্রেকারে গড়ালে পেনাল্টি শুটআউটে শিয়ালদি ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে বারাংকুলা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলার ধারাভাষ্য প্রদান করেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মো. মাহিদুল হক। তাঁর প্রাণবন্ত, তথ্যসমৃদ্ধ ও সাবলীল ধারাভাষ্য দর্শকদের মুগ্ধ করে এবং পুরো খেলায় বাড়তি উত্তেজনা যোগ করে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ জুন, ২০২৬
ফরিদপুর | ১৬ জুন, ২০২৬
ফরিদপুর | ১৬ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।