এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সঙ্গে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল রহমান শামীম, সহ-সভাপতি রিপন বিশ্বাস, এইচ এম মাসুম ও সাইফুল মৃধা, সাবেক সভাপতি কে এম আজাদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এল আর মানিক ও বিকাশ রায়, অর্থ সম্পাদক মনিরুজ্জামান, প্রচার সম্পাদক মৃদুল দাস এবং সদস্য মলয় বিশ্বাস, নিরাঞ্জন মণ্ডল, কিশোর মজুমদার, ফারুক আহমেদ, আশরাফ উদ্দিন, সাজিদুল ইসলাম সাজিদ, শেখত (সেকত) বাড়ৈ, বরুণ বাড়ৈসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার উন্নয়ন, জনসেবা, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, পরিবেশ ও মাদক নিয়ন্ত্রণসহ জনসাধারণের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের আহ্বান জানান।
তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় সাংবাদিকরাও প্রশাসনের সঙ্গে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে এ ধরনের নিয়মিত সংলাপ পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং উপজেলার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সেপ্টেম্বর ২৪, ২০২৫
অক্টোবর ১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।