নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির দ্বিবার্ষিক কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
২৪ মার্চ, ২০২৬ ৩:১২ পিএম
শেয়ার করুন:
নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির দ্বিবার্ষিক কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির দ্বিবার্ষিক সম্মেলনের নতুন কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী-২০২৬ গত ২২ মার্চ রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নবগঙ্গা রিভারভিউ কমিউনিটি সেন্টারে। 

মোস্তাক আহমেদের সভাপতিত্বে এবং মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সদস্য,আজীবন সদস্য,দাতা সদস্য, সহযোগী সদস্য,সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

এ সময় বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক, সুধীজন, গুণীজন ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। জাহান্দার আলী খান টোকনের প্রযোজনায় র‌্যাফেল ড্র,ঈদ আড্ডা এবং গ্রামীণ শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার চিফ অ্যাকাউন্টস অফিসার আহসান হাবিব,যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জুলফিকার আলী,বিশিষ্ট সমাজসেবক ও আলেমে দ্বীন হাফেজ মাওলানা মহসিন উদ্দিন,মো.ইলিয়াস হোসেন,দিলীপ ভট্টাচার্য মির্জা মো.আব্দুল গফফার,মো.জাফর মৃধা,বিশিষ্ট সমাজসেবক আবু জাফর সিদ্দিকী, বাংলাদেশ মেরিন একাডেমির চিফ এডুকেশন অফিসার মো.আসাদুজ্জামান, মো.এনামুল হক, মো.সাইফুল ইসলামসহ অন্যরা। 

সম্মেলনে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে ২০২৬-২০২৭ সালের জন্য পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মো.শাহজাহান মিয়া, সিনিয়র সহ-সভাপতি মেজবাউল ইসলাম মুক্ত, সাধারণ সম্পাদক মো.তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মো.সাদুল্লা নির্বাচিত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।