ফরিদপুর-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২৯ ডিসেম্বর, ২০২৫ ৩:২১ পিএম
শেয়ার করুন:
ফরিদপুর-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে প্রতিদ্বন্দিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। সেখানে সহকারী রিটার্নিং অফিসার ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ-আবু-জাহেরের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম রেজা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু। এছাড়া ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম বাবুল বলেন, “আমি বিশ্বাস করি, এবারের নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষ নির্বিঘ্নে ও স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জনগণের ভালোবাসা ও সমর্থনে বিজয়ী হওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।