এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অন্যান্য খাতের মতো খেলাধুলাকেও দলীয়করণ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, “খেলাধুলা একটি আনন্দময় বিষয়, আমরা ছোটবেলা থেকেই এর সঙ্গে যুক্ত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, খেলাধুলার মতো জায়গাতেও দলীয়করণ ছড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। বর্তমান বিএনপি সরকার সেই অচলাবস্থা কাটানো ও পরিবেশ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।”
গত শুক্রবার রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লা জেলা ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় পর্যায়ে খেতাব অর্জন করে কুমিল্লার মুখ উজ্জ্বল করায় তরুণ ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজ যারা জেলা পর্যায়ে সাফল্য এনেছে, তাদের অনেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে খেলে দেশের জন্য বড় গৌরব বয়ে আনবে, ইনশাআল্লাহ।”
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর মো. কবির খান এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু।
এছাড়া অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুল হুদা জেনুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “কুমিল্লার খেলাধুলার মানোন্নয়ন ও ক্রীড়াঙ্গনের বিকাশে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
মার্চ ২৬, ২০২৬
এপ্রিল ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।