এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের রিয়াল মাদ্রিদে থাকা না-থাকা নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে। চুক্তি নবায়ন নিয়ে গত কয়েক মাস ধরে চলা আলোচনায় কোনো সমাধান না আসায়, এবার নিজেদের অবস্থান পুরোপুরি পরিষ্কার করে শেষ বার্তা জানিয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
‘চুক্তি করো, নয়তো পথ মাপো’
স্প্যানিশ ও আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের সূত্রমতে, রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ভিনিসিউসকে জানিয়ে দিয়েছে—বর্তমানে টেবিলে থাকা প্রস্তাবই তাদের শেষ প্রস্তাব। এতে ভিনিসিউস রাজি হলে চুক্তি নবায়ন করা হবে, আর প্রত্যাখান করলে নতুন করে আর কোনো আলোচনাতেই বসবে না ক্লাবটি। নতুন করে বেতন বাড়ানো কিংবা প্রস্তাবিত শর্তে আর কোনো পরিবর্তন আনার কোনো পরিকল্পনা রিয়ালের নেই।
বিনামূল্যে ছাড়ার ঝুঁকিতে রাজি নয় বার্নাবেউ
২০২৩ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী রিয়ালের সাথে ভিনিসিউসের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। তবে চুক্তি শেষের কাছাকাছি সময় পর্যন্ত কোনো ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে চায় না ক্লাবটির শীর্ষ কর্তারা। ভিনিসিউস যদি বর্তমান প্রস্তাবে সম্মত না হন, তবে পরবর্তীতে তাকে ‘ফ্রি ট্রান্সফারে’ (বিনামূল্যে) হারানোর ঝুঁকি এড়াতে চলতি গ্রীষ্মকালীন দলবদলেই তাকে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে রিয়াল।
অচলাবস্থার পেছনের কারণ
বেতন কাঠামোর ভারসাম্য রক্ষা, চুক্তির অতিরিক্ত কিছু শর্ত এবং ইউরোপের অন্যান্য বড় ও প্রভাবশালী ক্লাবগুলোর ভিনিসিউসের প্রতি বাড়তি আগ্রহের কারণেই গত কয়েক মাস ধরে দুই পক্ষের আলোচনা থমকে ছিল।
বল এখন ভিনিসিউসের কোর্টে
রিয়াল মাদ্রিদ দ্রুত এই বিষয়ের চূড়ান্ত নিষ্পত্তি চায়। ফলে আলোচনার ভবিষ্যৎ এখন পুরোপুরি নির্ভর করছে ভিনিসিউস ও তার প্রতিনিধিদের সিদ্ধান্তের ওপর। সান্তিয়াগো বার্নাব্যুতে ব্রাজিলিয়ান এই তারকার ভবিষ্যৎ নিশ্চিত হবে, নাকি চলতি দলবদল মৌসুমে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় কোনো ‘ট্রান্সফার নাটক’-এর জন্ম হবে—তা এখন শুধুই সময়ের অপেক্ষা।
জুলাই ১৫, ২০২৬
জুন ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।