এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলা বিএনপির কর্মী সম্মেলন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু।
স্থগিতের কারণ জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন বলেন, “কর্মী সম্মেলনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির কিছু ঘাটতি আমরা অনুভব করেছি। তাই সঠিকভাবে আয়োজন নিশ্চিত করতে সম্মেলন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে।”
এর আগে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ফরিদপুর জেলা ও মহানগর ইউনিটের কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়। গত ২ জুন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, আগামী ১২ জুলাইয়ের মধ্যে জেলা সম্মেলন আয়োজন করতে হবে এবং তার আগে জেলার আওতাধীন সকল ইউনিট কমিটি গঠন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে এই কাজ সম্পন্ন না হলে বর্তমান জেলা কমিটি বাতিল বলে গণ্য হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এই কেন্দ্রীয় নির্দেশনার প্রেক্ষিতেই জেলায় সাংগঠনিক তৎপরতা শুরু হলেও সময়সীমা ঘিরে চাপ এবং প্রস্তুতির ঘাটতির কারণে সদর উপজেলার কর্মী সম্মেলন স্থগিত করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।