এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার ১১ প্রবাসীর মাগফিরাত কামনায় খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত সকল প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা, সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি আলহাজ্ব এ এফ এম মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই নিহতদের মরদেহ দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে এক মানবিক ঘোষণা দিয়ে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুজাহিদ খান বলেন, “অগ্নিকাণ্ডে নিহত প্রবাসী ভাইদের পরিবারের সন্তানরা যদি এই মাদ্রাসায় পড়াশোনা করতে চায়, তবে তাদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া হবে।”
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ—মো. তসলিম উদ্দিন সাখিদার, আব্দুল জলিল চকলেট, খোরশেদ আলম, আব্দুল মান্নান, নেয়ামত আলী বাবু, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মে ১৯, ২০২৬
মার্চ ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১১ অক্টোবর, ২০২৬
রাজবাড়ী | ১১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১১ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।