এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় আত্রাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফিজুর রহমান হাফিজ।
অনুষ্ঠানে ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হলে উপস্থিত সকলে করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান। নবগঠিত এই কমিটিতে আবু হেনা মোস্তফা কামাল সভাপতি এবং আসাদুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাবের প্রামানিক, সাংগঠনিক সম্পাদক ছালেক উদ্দিন প্রামানিক এবং প্রচার সম্পাদক হাফিজুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুহেনা মোস্তফা কামাল বুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান এবং জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল হক মুকুল।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি এসএম ফারুক বখত, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাবের প্রামানিক, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম এবং বিলকিস আক্তার বানু।
বক্তারা তাদের বক্তব্যে নবগঠিত শিক্ষক সমিতির সকল সদস্যদের অভিনন্দন জানান এবং সমিতির সার্বিক সাফল্য কামনা করেন।
জানু ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।