এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের নারায়নপুর বাইপাস মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়।
আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব ফয়েজ উদ্দিন আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নেন। এসময় মোটরসাইকেল, প্রাইভেটকার, পিকআপ, সিএনজি ও গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয় এবং যাত্রীদের তল্লাশি করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র, মাদক ও নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, দিনের বিভিন্ন সময়ে তল্লাশি কার্যক্রম চলায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে কিছুটা হলেও আস্থা ফিরে আসতে শুরু করেছে।
ফেব্রু ২০, ২০২৫
নভেম্বর ১৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
মধ্যপ্রাচ্য | ৯ আগস্ট, ২০২৬
সিলেট | ৯ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।